বোনের মৃত্যুতে প্যারোলে মুক্তি পাচ্ছেন যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন গোলাম আযম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের সাবেক আমিরের সাময়িক মুক্তির এই আদেশ দিয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এর মেয়াদ থাকবে।
গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা শনিবার সকালে মগবাজারে তার বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।
৯০ বছর বয়সি গোলাম আযম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন ওয়ার্ডে রয়েছেন। গত ১১ জানুয়ারি গ্রেপ্তারের পর থেকে সেখানেই রয়েছেন তিনি।
২০১১ সালের ১২ ডিসেম্বর গোলাম আযমের যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের আবেদন জানায় প্রসিকিউশন বিভাগ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে এখন তার বিচার চলছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন