ঈদের আগে বাংলাদেশি শ্রমিকদের
জন্য ভিসা বন্ধ করার পর এবার সব ধরনের ভিসা বন্ধ করে দিল সংযুক্ত আরব
আমিরাত (ইউএই)। এর ফলে বাংলাদেশ থেকে আর কোনো লোক এখন দেশটিতে যেতে পারবেন
না।
আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিরা এ খবর জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ও আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, এখন থেকে ভিজিট ভিসা, পর্যটক ভিসা, রেসিডেন্ট ভিসাসহ কোনো ধরনের ভিসাই দেওয়া হবে না বাংলাদেশিদের।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তিন-চার বছর ধরে সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার বাজার বন্ধ। এ সময় বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত টিকে ছিল আরব আমিরাতের ওপর। কিন্তু ঈদের আগে থেকে হঠাত্ করে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। সে সময় বায়রার পক্ষ থেকে বারবার জানানো হলেও সরকার বিষয়টিতে গুরুত্ব দেয়নি। উল্টো তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, ইউএই লোক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়নি। এখন সব ধরনের ভিসা বন্ধ করে দিল ইউএই। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, অনেক বিলম্ব করেছেন, এবার দ্রুত সমস্যার সমাধানে কূটনৈতিক তত্পরতা শুরু করুন।’
আরব আমিরাতে একটি টেলিকম প্রতিষ্ঠানের পরিচালক সামির আবদুল্লাহ, একটি ব্যাংকের ব্যবস্থাপক মাশুকুর রহমান আজ জানান, দুই মাস ধরে ভিসা দেওয়া সীমিত করে দিলেও এখন তারা সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক বাংলাদেশি আসতে পারবেন না। দূতাবাস এবং বাংলাদেশ সরকারের দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ‘সমস্যার সমাধানের জন্য আমরা কূটনৈতিক তত্পরতা চালাচ্ছি।’
‘গালফ নিউজ’ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আত্তিকরণ ও আবাসন বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা (অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি) মেজর জেনারেল আল আওয়াদি আল মেনহালিকে উদ্ধৃত করে বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের নতুন ভিসা অনুমোদন বন্ধ থাকবে। তবে যাঁরা দেশটিতে আবাসিক ভিসা (রেসিডেন্ট ভিসা) নিয়ে আছেন, তাঁরা তা নবায়ন করতে পারবেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন