শেখ সারাফাত হুসাইন: শারদীয় দূর্গোৎসব পালনের লক্ষ্যে ব্যতিক্রম ভাবে ডুমুরিয়া রুদাঘরা ইউনিয়ন পরিষদ নানা কর্মসূচী গ্রহন করেছে। ইউনিয়নের ১২টি পূঁজা মন্ডপে আইন শৃঙ্খলা রার্থে তিন শ্রেনীর নিরপত্তা বলয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে ইউপি ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান অধ্যাঃ জি,এম আমানউলাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আই,সি এস,এ আমজাদ হোসেন, চেচুড়ী ক্যাম্প ইনচার্জ রুহুল আমিন, পলীবিদ্যুৎ ইনচার্জ জাকির হোসেন, ইউপি সদস্য নওশের আলী সরদার, আলী বক্স, অশোক সাহা, আতিয়ার রহমান, এম,এ গফ্ফার, ডাঃ আলতাফ মাহমুদ, আশিকুর রহমান, নূরুল ইসলাম, আরিফুর রহমান, সাবিনা বেগম, শিরিনা বেগম প্রমুখ।
