হবিগঞ্জের বাহুবল উপজেলায় সোমববার রাতে বাস চাপায় এক প্রাইভেটকার চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
এরা হলেন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের নজরুল ইসলাম (২৮) এবং তার সহকারী দৌলতপুর গ্রামের সোহান মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চারিগাঁও এলাকায় রাত আড়াইটায় এ দু’জন তাদের বিকল হওয়া প্রাইভেট কারটি ঠেলে সামনে নিচ্ছিলেন।
এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন