আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবননাশের হুমকি দেয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন।
মহানগর হাকিম হারুণ অর রশিদ তার আরজি শুনে পল্টন থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
গত ২৮ নভেম্বর নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”
ওই বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি দেয়ার অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মজিবুর রহমানের শাস্তিও দাবি করা হয়েছে মামলায়।
আরজিতে বলা হয়, বাংলাদেশ জননেত্রী পরিষদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন