চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বিষয়টি জানিয়ে রোববার বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপাচার্যের অতিরিক্ত দায়িত্বে থাকা এ অধ্যাপক।
জিডির বরাত দিয়ে বটিয়াঘাটা থানার ওসি মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে দুপুরে দুই দফায় দুইটি মোবাইল ফোন থেকে এ চাঁদা দাবি করা হয়।
অধ্যাপক ফায়েক উজ্জামান বলেন, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চরমপন্থী দলটিকে পাঁচ লাখ টাকা চাঁদা দিয়েছে, তাই তাকেও চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়া হয়।
চাঁদা দিতে অস্বীকার করলে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা আদায় বা হত্যার হুমকিও দেয় বলেও অভিযোগে উল্লেখ করেন উপাচার্য ফায়েক।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন