বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার রাজপথ অবরোধ কর্মসূচির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রাজপথ জনগণের। এ রাজপথ বন্ধ করা বেআইনি। কোনো ব্যক্তিবিশেষ কিংবা কোনো গোষ্ঠীবিশেষ রাষ্ট্রের আইন ভঙ্গ করতে পারে না।
আজ বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর আদর্শ দাখিল মাদ্রাসায় সমাবেশে যোগদান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মন্ত্রী শংকরপুর মোল্লাবাড়িসংলগ্ন নবনির্মিত সেতুর উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি জনগণের পথ বন্ধ করে জনগণের কল্যাণের কথা বলেন, তাহলে আমি বলব তিনি ভুল করছেন। আর তাঁর ভুল সংশোধন করাতে আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব।’
শংকরপুর আদর্শ দাখিল মাদ্রাসায় সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়া আহমেদ প্রমুখ।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন