জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীর মিরপুরে আনসারক্যাম্প এলাকায় একটি বাসে আগুন ও তিনটি গাড়িতে ভাংচুর চালিয়েছে পিকেটাররা।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল-মিরপুর-১ সংযোগ সড়কের আনসারক্যাম্পের ডেল্টা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় চায়ের দোকানদার মুক্তা বেগম বলেন, হঠাৎ করে ১৫/১৬ জন হরতাল সমর্থক রাস্তায় এসে মিরপুর-গুলিস্তান রুটের নিউ ভিশন পরিবহনের একটি বাস থামায়। তারা ওই গাড়িতে প্রথমে ভাংচুর ও পরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় অন্য তিনটি গাড়িতেও ভাংচুর করে হরতালকারীরা।
প্রায় ১০ মিনিট তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পাশের গলিতে ঢুকে পড়ে বলে মুক্তা বেগম জানান।
এর পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কিছুক্ষণ পর ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার জানিয়েছেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন