চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে কোনো উইকেট না পাওয়া স্টুয়ার্ট ব্রডের জায়গায় তৃতীয় টেস্টে খেলতে পারেন তিনি।
আগামী বুধবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে তৃতীয় টেস্ট।
ফিন বলেন, “আমি ভালোভাবে সুস্থ হয়ে উঠেছি। সুযোগ পেলে ভালো খেলার ব্যাপারে আশাবাদী।”
ইডেন গার্ডেন্সের কিউরেটর প্রবীর মুখার্জী জানিয়েছেন, তৃতীয় টেস্ট হবে পুরনো ব্যবহৃত পিচে। এই পিচে কিছুটা হলেও পেসারদের সহায়তা পাওয়ার কথা। সেক্ষেত্রে ৬ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ ফিনের প্রত্যাবর্তন ইংল্যান্ডের জন্য দারুণ সুখবর।
ইংল্যান্ডের জন্য সুখবর আছে আরেকটি। চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেলও।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন