একটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলে খুলনা থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্টে সহজ জয় পেলেও দুটি ওয়ানডেতেই বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভীষণ চাপে অতিথিরা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। গত মার্চের এশিয়া কাপের পর এই প্রথম মিরপুরে ওয়ানডে খেলবে বাংলাদেশ। জিতলেই ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত।
অন্যদিকে খুলনার হতাশাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। সোমবার ঢাকায় ফেরার পর অতিথি দলের সমন্বয় কর্মকর্তা হাসিবুল হাসান শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সূচী অনুযায়ী মঙ্গলবার সকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন করার কথা। তবে হরতালের কারণে তা অনিশ্চিত।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন