মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ রোববার তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর
শুরু করেছেন। স্কাই নিউজ ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ওবামার প্রথম বিদেশ সফর। চার দিনে এ সফরে থাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়া যাবেন তিনি।
বিশ্লেষকেরা বলছেন, ওবামার এ সফর হোয়াইট হাউসের কাছে এশিয়া অঞ্চলের গুরুত্বেরই প্রতিফলন।
এ সফরের সময় ওবামা মিয়ানমার যাবেন। এটাই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। ওবামার এ সফর মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারকে আরও গতিশীল করবে বলে আশা করছে হোয়াইট হাউস।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন