সিরিয়ার বিদ্রোহীরা ইরাক সীমান্তবর্তী একটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি
করেছে। আজ রোববার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তবর্তী দির আল-জোর প্রদেশের হামদান বিমানবন্দরটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহূত হতো।
স্থানীয় সরকারবিরোধী কর্মী জিয়াদ আল-আমির দাবি করেছেন, বিদ্রোহীরা বিমানবন্দরটিতে হামলা চালালে কয়েকজন সেনা কর্মকর্তা পালিয়ে যান। তবে কিছু সেনাসদস্য সেখানে থেকে যাওয়ায় বিদ্রোহীদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। পরে বিমানবন্দরটি বিদ্রোহীদের দখলে আসে।
তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিদ্রোহীদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
হামদান বিমানবন্দরটি একসময় মালামাল পরিবহনের কাজে ব্যবহূত হতো। তবে সিরিয়ায় সরকারবিরোধী যুদ্ধ শুরুর পর বিমানবন্দরটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে আসাদ সরকার।
হামদান বিমানবন্দরের নিয়ন্ত্রণ হারানোর খবর সত্য হলে দির আল-জোর প্রদেশে একটি বিমানঘাঁটির ওপর নিয়ন্ত্রণ বহাল থাকল আসাদবাহিনীর।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন