নগরীর পাঁচলাইশ এলাকায় শিবির একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ
তাতে বাধা দেয় এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। থানার দুই নম্বর গেট
এলাকায় জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ছাত্রশিবির পুলিশ ভ্যানসহ বেশ কিছু
গাড়ি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেছে। এসময় বায়েজিদ
থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমদসহ ৪ পুলিশ সদস্য আহত হয়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিআরটিসির ১টি দোতলা বাস, ১টি সিটি সার্ভিসের বাস ও ৩টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
সংঘর্ষ চলাকালে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকেন। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দুই নম্বর গেট এলাকায় একটি পুলিশ ভ্যানের ওপর হামলা চালায়। এসময় পুলিশ পিছু হটে। পরে পুলিশ শক্তি বৃদ্ধি করে এগিয়ে এলে শিবিরের নেতা-কর্মীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চকবাজারের দিকে ঢুকে যায়।
তারা জানান, শিবিরের তাণ্ডবে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ৩ পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে এবং বাকিদের নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন