ফেনীর পরশুরাম উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ছাত্রলীগকর্মীরা এক কলেজ শিক্ষককে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার পিটুনির শিকার শহিদুল ইসলাম পাটোয়ারী স্থানীয় খন্ডল স্কুল আন্ড কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক।
অধ্যাপক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোববার উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার তাকে দেখা করতে বলেন। সোমবার দুপুরে তিনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তার সঙ্গে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে অফিসের সামনে উপস্থিত ৮/১০ জন ছাত্রলীগকর্মী তাকে মারধর করে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও জানান।
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার বলেন, শহিদুল ইসলাম ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছেন। তাই তাকে শুধু একটু বকাবকি করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার এ ঘটানায় ছাত্রলীগকর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।
পরশুরাম থানার ওসি হিমাংশু কুমার দাস বলেন, খন্ডল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ দেয়নি।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন