দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় লেনদেনের পৌনে এক ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪০৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে যায়। সূচক বাড়ার প্রবণতা কিছুটা কমলেও এখনও ঊর্ধ্বমুখী রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে মোট ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে। কমেছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, বিএসসিসিএল, যমুনা অয়েল, সিএমসি কামাল, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, সায়হাম কটন, মালেক স্পিনিং ও এনবিএল।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন