পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে। দেশটির তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মহল থেকে নানা কথা শোনা যাচ্ছিল। তবে এই প্রথম সরকারের কোনো দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা এল।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও স্বাধীন বিচারব্যবস্থার উপস্থিতিতে আগামী বছরের মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন স্থগিত হওয়ার কোনো সুযোগ নেই।’
তথ্যমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের অধীনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে পাকিস্তান পিপলস পার্টি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন