
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৫ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এক প্রান্তে কেমার রোচ ১ ও অন্য প্রান্তে সুনীল নারায়ণ ৩৩ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন রবি রামপল (২৫), ডেভন থমাস (১৬), আন্দ্রে রাসেল (০), ড্যারেন স্যামি (১০), ড্যারেন ব্রাভো (৩৫), কাইরন পোলার্ড (১৫), মারলন স্যামুয়েলস (০), ক্রিস গেইল (৩৪), লেন্ডল সিমন্স (১৩)।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের চার খেলোয়াড়ের অভিষেক হয়েছে। প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন আবুল হাসান, সোহাগ গাজী, আনামুল হক ও মুমিনুল হক।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন