বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে গিয়ে নিহত ব্রিগেডিয়ার জামিল আহমেদের স্ত্রী আঞ্জুমান আরা জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বীর উত্তম জামিলের স্ত্রী সাবেক সংসদ সদস্য আঞ্জুমান আরা বৃহস্পতিবার রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বার্ধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আঞ্জুমান আরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আঞ্জুমান আরা সপ্তম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর বাড়িতে হামলার খবর শুনে তাকে বাঁচাতে রওনা হয়েছিলেন জামিল। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের কাছাকাছি সোবহানবাগ এলাকায় তাকে গুলিতে হত্যা করা হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন