চট্টগ্রামের অন্যতম পাইকারি বাণিজ্যকেন্দ্র চাক্তাইয়ের নতুন চাক্তাই অংশে গতকাল শনিবার রাতে আগুনে ২৩টি দোকান ও গুদাম পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অগ্নিনির্বাপণের চারটি ইউনিট। আজ রোববার সকাল ছয়টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়।
পুড়ে যাওয়া দোকান ও গুদামগুলো ছিল মূলত চাল, ভুসি, চারকোল, চট ও প্লাস্টিকের আড়ত।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী সুভাষ চন্দ্র দেব। প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলেও তিনি জানান।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন