সরকার পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার অপচেষ্টা
করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আজ
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ
অভিযোগ করেন।
দলের ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
সাদেক হোসেন খোকা বলেন, কারওয়ান বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা দায়ের করা হয়। এতে আনোয়ারসহ বিএনপি ও কয়েকটি অঙ্গ সংগঠনের ১৮ জন নেতা-কর্মীকে আসামি করে হয়রানি করা হচ্ছে। উত্তরা থানা মহিলা দলের সভাপতির ছেলে আহমদ শরীফকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের মহাসচিব স্পষ্ট করে বলেছেন, জামায়াত-শিবির যে রাজনৈতিক কর্মকাণ্ড করছে, সেটা তাদের দলীয় কর্মকাণ্ড। পুলিশ তাদের রাজপথে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। তারা রাজপথে নামার চেষ্টা করছে। তাতে আমাদের কোনো ভূমিকা নেই। সে জন্য আমাদের লোকদের হয়রানি, মামলা-হামলা করা হবে, তা মেনে নেওয়া হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কড়া সমালোচনা করেছেন সাদেক হোসেন খোকা। তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের ধুয়া তুলে সরকার ধর্মপ্রাণ মানুষের ওপর হামলার ন্যক্কারজনক পদক্ষেপ চালু করেছে। আমরা শুধু এর নিন্দা জানাব না, এভাবে চলতে থাকলে হামলার বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগে অনেক সচেতন ও গণতন্ত্রমনা মানুষ আছেন। তাঁদের উচিত ‘সন্ত্রাসী’ স্বরাষ্ট্রমন্ত্রীকে সংযত করা। তিনি যেভাবে দেশকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছেন, তা থেকে বিরত করা। নইলে এর দায়দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন