রাজনৈতিক বিবেচনায় নিয়োগকৃত বিচারক দিয়ে দেশে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়
বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম
মিয়া।
শুত্রুবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পিস ফর পিপল আয়োজিত ‘আইনের শাসন ও ন্যায়বিচার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রফিক বলেন, “যে দেশে শুধু রাজনৈতিক বিবেচনা করে হাইকোর্টে বিচারক নিয়োগ
দেওয়া হয়, সে দেশে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়।”
তিনি বলেন, “এ সরকারের আমলে যাদের হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অতীত দেখলে দেখা বোঝা যায় যে, তাদের দ্বারা ন্যায়বিচার পাওয়া সম্ভব না।”
চলমান আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেটা সরকারকে চিন্তা করে দেখতে হবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম ইউসুফ আলীর সভাপতিত্বে
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এমপি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ কে এম রেজাউল ফিরোজ, লেখক ও গবেষক দেওয়ান এম এ সাজ্জাদ প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন