মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৩ ডিসেম্বর। ওই দিন পর্যন্ত তিনি ট্রাইব্যুনাল-১-এ উপস্থিত হতে পারবেন না।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ ধার্য করেন।
তাজুল ইসলামের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, আবদুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। তাঁরা তাজুল ইসলামের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী ও জেয়াদ আল মালুম বলেন, ক্ষমা করার বিষয়টি সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত।
শুনানি শেষে ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে আদেশের জন্য ট্রাইব্যুনালের আরও সময় লাগবে। প্রয়োজনে আবার শুনানি গ্রহণ করা হবে। ২৩ ডিসেম্বর পুনঃশুনানি বা আদেশের দিনও ধার্য করা হতে পারে। ওই দিন পর্যন্ত তাজুল ইসলাম ট্রাইব্যুনাল-১-এ উপস্থিত হতে পারবেন না।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন