জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কবি নজরুল
সরকারি কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলার সন্দেহভাজন আসামিদের আটক করতে
গিয়ে গত রাতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে পুলিশ।জানা গেছে, সংঘর্ষের
ঘটনায় গতকাল বিকেলে সূত্রাপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে
মামলা করে কবি নজরুল কলেজ কর্তৃপক্ষ। মামলার সন্দেহভাজন আসামিদের আটক করতে
সূত্রাপুর থানার ১৫ সদস্যের একদল পুলিশ রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে কাউকে না পেয়ে ওয়ারীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম শরিফের বাসায় অভিযান চালানোর
জন্য রওনা করে তারা। পথে ধোলাইখালের পাশে টিপু সুলতান রোডে তাদের সঙ্গে
ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা বেধে যায়। এর একপর্যায়ে ছাত্রলীগকর্মীরা
রড, লাঠি ও হকিস্টিক নিয়ে পুলিশ দলের ওপর হামলা চালায়।সূত্রাপুর থানার ওসি
নজরুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শরিফের
নেতৃত্বে ছাত্রলীগের কমপক্ষে ৫০ জন নেতাকর্মী অতর্কিত পুলিশের ওপর হামলা
চালায়। এতে পুলিশ দলের ১৫ পুলিশ সদস্যই আহত হয়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন