
নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও এলাকায় শনিবার ভোরে একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, বেকারির চুলার আগুন থেকে শনিবার ভোর পৌনে ৩টার দিকে চান্দগাঁও থানার পাশেই একটি বিস্কুট তৈরির কারখানায় আগুন লাগে। মুর্হূতেই আগুন পাশের বসতঘর ও একটি কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরাসহ ২টি ইউনিটের ৪টি গাড়ি ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘‘অগ্নিকাণ্ডে সারোয়ার হোসেনের মালিকানা একটি বিস্কুট কারখানা ও আয়ুব কোচিং সেন্টারের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’’
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন