দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ
রোববার বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির
শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে ৪৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১০টা ৫০ মিনিটে সূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনো ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
ডিএসইতে মোট ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯১টির দাম বেড়েছে, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৮২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, সায়হাম টেক্সটাইল, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, যমুনা অয়েল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন