কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত
অবস্থায় ৪ কোটি ৩২ লক্ষ টাকার ১ লক্ষ ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ এর সদস্যরা।শুক্রবার সন্ধ্যা ৬টায় ওই এলাকার রাহাত ফিলিং স্টেশনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ রাইসুল আলমের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ দল পরিত্যক্ত অবস্থায় ১৪৪টি প্যাকেটে মোট ১ লক্ষ ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩২ লক্ষ টাকা।
কুমিল্লার ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আখতারুজ্জামান বীর প্রতীক বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন