গুলশানে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর বাসায় শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ বৈঠক হয়।
বৈঠকে ড্যান মজিনার সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি জন ড্যানি লুইস।
বৈঠকে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের বিষয়টি নিমশ্চত করেছেন।
তিনি বলেন, এটা কোন রাজনৈতিক বিষয় নয়, গেট টুগেদার।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এম ওসমান ফারুক প্রমুখ।
জাতীয় পার্টি নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন