নির্বাচনে ভরাডুবির কথা চিন্তা করে দেশে অরাজকতা সৃষ্টি করছে সরকার আর এর
দায় তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
খন্দকার মোশারফ হোসেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াছ আলীর সন্ধানের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন দাবি করে তিনি বলেন, “শুধু মুখেই তিনি সুশাসনের কথা বলছেন। তাদের নির্বাচনী ইশতেহারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের কথা ছিল। অথচ দেশে গত সেপ্টেম্বর পর্যন্ত ১৫৬ জন মানুষ নিখোঁজ হয়েছেন। এর মধ্যে লাশ পাওয়া গেছে ২৮ জনের। এছাড়া ক্রসফায়ারে নিহত হয়েছেন ৪৬২ জন।”
হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত রিপোর্ট অনুসারে এসব সংখ্যা উল্লেখ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সঙ্গে উপহাস করছেন। তারা জনগণকে অন্ধকারে রেখে তাদের নিজেদের অপকর্ম ঢাকতে চান।”
সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, “আমরা যখন ক্ষমতা ছাড়ি তখন দ্রব্যমূল্যের যে দাম ছিল এখন তার তিনগুণ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। অথচ এব্যাপারে তারা মিথ্যাচার করছে।”
তিনি বলেন, “পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হওয়া, ২১ জন ফাঁসির আসামিকে ক্ষমা, শিশু পরাগকে মুক্ত করতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়া—এসব হচ্ছে এ সরকারের সুশাসনের নমুনা!”
দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল এনে নির্বাচন দিন, নয়তো যেকোনো বিশৃঙ্খলার দায় আপনাদেরই বহন করতে হবে বলে হুঁশিয়রি উচ্চারণ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বদেশমঞ্চ সভাপতি মামুনুর রশিদ খান প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন