
বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর কেমন করনীতি ঘোষণা করেন। এ শঙ্কায় এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে যে পতনের শুরু তা অব্যাহত রয়েছে।
বিভিন্ন গণমাধ্যম খবরে বলা হয়, নতুন করনীতিতে ধনীদের ওপর করের বোঝা বাড়ানো হতে পারে। এ আশঙ্কা থেকেই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার।
এদিকে বিশ্বের খ্যাতিসম্পন্ন কম্পিউটার উৎপাদকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রেসিডেন্টের পদত্যাগের খবরে প্রতিষ্ঠানটির দরপতন হয়েছে।
এছাড়ার একে স্টিল হোল্ডিং করপোরেশনের শেয়ারদর কমেছে ব্যাপকভাবে।
তবে এ শেয়ারদর পতনের পেছনে কোম্পানির আর্থিক প্রতিবেদন এবং কোম্পানি সংশ্লিষ্ট বিষয় রয়েছে। যা স্বাভাবিকভাবে শেয়ারদর প্রভাবিত করতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষণে দেখা যায়, এক সপ্তাহ আগে ডু জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচকটি অবস্থান করছিল ১২৮১১ পয়েন্টে। এক সপ্তাহ পরে তা ২৬৯ পয়েন্ট কমে গিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ১২,৫৪২ দশমিক ৩৮ পয়েন্টে।
এক সপ্তাহ আগে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপি-৫০০ সূচকটি ১৩৭৭ পয়েন্টে অবস্থান করছিল। আর এক সপ্তহ ব্যবধানে সূচকটি আরো ২৪ পয়েন্ট কমেছে। বর্তমানে অবস্থান করছে ১,৩৫৩ দশমিক ৩৩ পয়েন্টে।
এদিকে কানাডার এসঅ্যান্ডপি এক সপ্তাহ আগে ১২১৯১ পয়েন্টে অবস্থান করছিল। আট দিনের ব্যবধানে সূচকটি ৩৮০ পয়েন্ট কমেছে। সর্বশেষ সূচকটি অবস্থান করছিল ১১,৮১১ দশমিক ৩৮ পয়েন্টে।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন