স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর অভিযোগ করেছেন, যারা মানুষ হত্যা,
সম্পদ নষ্ট, আইন অমান্য করে ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করে, তাদের
সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, ‘আমি আগেও সাফ জানিয়েছি,
জামায়াতের ব্যাপারে সরকার কোনো সংলাপে বসবে না।’
আজ শনিবার বেলা দুইটার দিকে সাচার ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান আওয়ামী সরকার সব সময় উন্নয়নের কথা চিন্তা করে এবং তার বাস্তব রূপ দেয়। বর্তমান সরকারের আমলে দেশের গ্রামগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়ার একটি মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আমির জাফর, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন