আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ও দায়ীদের শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শহরের প্রধান সড়কে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ আয়োজিত
ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।
গত শনিবার সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ শ্রমিকের মৃত্যু হয়। বাংলাদেশের কোনো পোশাক কারখানায় অগ্নিকা-ে একসঙ্গে এতো মানুষ নিহত হয়নি।
এ সময় সমাবেশে বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তি প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তিদানের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন বাসদ নেতা দলিলের রহমান দুলাল, সিপিপি নেতা জাফর উল্লা বাহার, মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টু।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন