সাভারে গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রোববার সকালে জানান, নিহতদের পরিবারকে বিজিএমইএ’র শ্রমিক কল্যাণ তহবিল থেকে নগদ ১ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য যা করণীয় বিজিএমই’র পক্ষ থেকে তা করা হবে।
শনিবার সন্ধ্যায় সাভারের নিশ্চিতপুরের মনোসন্তোষপুরে তাজরিন গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন