আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। সকাল ৮টার দিকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
এ তথ্য নিশ্চিত করে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সকাল ৮টার দিকে জানিয়েছেন, নবম পদাতিক ডিভিশন থেকে পর্যাপ্ত সংখক সেনা সদস্য এ উদ্ধার কাজে অংশ নিয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা কাজ করবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন