আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনোসন্তোষপুর এলাকার তোবা গ্রুপের তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার সকাল ১০ টা পর্যন্ত ১১৫ জন শ্রমিকের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিশাল ছাইভস্মের মধ্যে আরো লাশ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তাব্যক্তিরা।
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন নিশ্চিন্তপুরে পৌঁছেছে। সব মরদেহ নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হচ্ছে। সেখানে আত্মীয়স্বজনরা এসে লাশ শনাক্ত করবেন।
তিনি জানিয়েছেন, ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় অনুসন্ধান চালিয়ে মৃতের এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
মেজর মাহবুব আরো জানান, “উদ্ধারের পর শ্রমিকদের মৃতদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
সকাল ৮টার দিকে নবম পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন