দুর্নীতিদমন কমিশনের (দুদক) নাম মিথ্যাবাদী কমিশন রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার নয়াপল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
এ বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে বিএনপি প্রধান বলেন, “কারণ, তারা বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। সরকারের মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে, সেগুলো তারা দেখছে না।”
সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “প্রশাসনে দলের সমর্থক কর্মকর্তাদের বড় বড় প্রোমোশন দিয়ে প্রশাসনকে স্থবির করে ফেলা হয়েছে। পুলিশে বড় ধরনের দলীয়করণ করেছে। পুলিশ ভরে গেছে ছাত্রলীগ-যুবলীগের কর্মীতে।
“বিএনপি ক্ষমতায় গেলে দু’টি পদ্মাসেতু হবে” মন্তব্য করে তিনি বলেন, “শুধু তাই নয়, বাংলাদেশের যেখানে সেতু প্রয়োজন সেখানেই সেতু হবে।”
খালেদা জিয়া বলেন, “গত ছয় বছরে দেশের কোন উন্নয়ন হয়নি। এখন উন্নয়ন প্রয়োজন। সরকার বিদ্যুৎ দেবে বলেছিলো। কিন্তু কুইক মানি করতে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট করেছে। দেশের মানুষ এখনও বিদুৎ তো পায়ইনি, সরকারের লোকদের ঠিকই টাকা হয়েছে।”
খালেদা জিয়া বলেন, “এই সরকার শুধু এই করেছি ওই করেছি বলে, কিন্তু আসলে কিছুই করে না। আমাদের নাম ফলক ফেলে দিয়ে তাদের নাম ফলক বসায়। তারা শুধু নাম ফলক বসাতে জানে, কাজ জানে না। এই সরকার ভালো কোনো কাজ এখনো করেনি।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন