নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশব্যাপী থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর ও মহানগরে রাজপথ অবরোধ করবে ১৮ দলীয় জোট।
বুধবার নয়াপল্টনে অনুষ্ঠিত ১৮ দলের জনসভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ কর্মসূচি ঘোষণা করেন।
একই সঙ্গে ৬ ডিসেম্বর সারাদেশে গণতন্ত্র মুক্তি দিবস, ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, ২৩ ডিসেম্বর আওয়ামী দু:শাসনের প্রতিবাদে সারাদেশে গণবিক্ষোভ ও ২৬ ডিসেম্বর ঢাকাসহ সব মহানগরে গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি।
এ সময় সরকারকে সতর্ক করে খালেদা জিয়া বলেন, “এরপর বাধা দিলে হরতাল দিতে বাধ্য হবো। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে দরকার হলে সে পথে হাঁটবো। প্রয়োজনে হরতালের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন