আগামী ২৫ নভেম্বর সোমবার বৃহত্তর ঢাকার বিএনপি নেতাদের নিয়ে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।ওই দিন রাত সাড়ে আটটায় গুলশানে তার রাজনৈতিক কার্যলয়ে এ বৈঠক হবে।বৈঠকে ২৮ নভেম্বরের জনসভা সফল করা ও নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।সূত্রমতে, ওই বৈঠকে ঢাকা মহানগর বিএনপির নেতা, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর সাবেক এমপি, গত নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতা এবং জেলা কমিটির নেতারা থাকবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন বৈঠকে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন