ময়মনসিংহ সেনানিবাসের অফিসার্স কোর্য়াটার থেকে মঙ্গলবার রাতে পুলিশ ১১ বছরের এক গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করেছে।
খালি বাসায় চোরের হাতে এই গৃহ পরিচারিকা খুন হয়েছে মর্মে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।কোতয়ালী মডেল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম সাংবাদিকদের জানান, ময়মনসিংহ সেনানিবাসের আর্টডগ ইউনিটের এক মেজরের সরকারী বাসা প্রীতম বিল্ডিংয়ের পাঁচ তলা কোয়ার্টার নম্বর ২১৪/১০-এ থেকে গত রাতে হনুফা বেগম নামের ১১ বছরের এক গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে হনুফাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, লাশের গলায় আঘাতের দাগ রয়েছে। মেজরের বাসায় তিন মাস আগে নেত্রকোনা জেলার কলমা কান্দা উপজেলার চত্রংপুর গ্রামের আব্দুস ছালামের মেয়ে হনুফা (১১) গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতে এসে ছিল বলে মামলার আর্জি সূত্রে জানাগেছে।
দেশের বাইরে অবস্থানরত মেজরের মামা আব্দুল আউয়াল মামলার আর্জিতে উল্লেখ করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খালি বাসায় চোর ঢুকে নগদ ২০ হাজার টাকা ও চারটি সোনার রিং চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরেরা গৃহ পরিচারিকা হনুফা বেগমকে হত্যা করে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মেজর মাহবুবের মামা আব্দুল আউয়াল বাদী হয়ে দন্ডবিধি ৩০২/ ৩৮০ ধারায় একটি মামলা দায়ের নং-৭৬ (১১)/১২ করেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন