বুলগেরিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী এক প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিবাদকারীরা গতকাল শনিবার দেশটির পার্লামেন্ট ভবন লক্ষ্য করে টমেটো নিক্ষেপ করেছে। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘দুর্নীতির বিরুদ্ধে টমেটো বিপ্লব’। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বুলগেরিয়ায় ভিন্নমতাবলম্বী ঝাঁকড়া চুলের কবি নিকোলা কোলেভের দ্বারা অনুপ্রাণিত হয়েই দুর্নীতির বিরুদ্ধে টমেটো নিক্ষেপের কর্মসূচিতে নেমেছে।
৬১ বছর বয়সী কবি নিকোলা কোলেভ গত সপ্তাহে দেশটির পার্লামেন্ট, শীর্ষ রাজনীতিবিদ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল,
রাষ্ট্রীয় টিভি ও রেডিওতে একটি চিঠি পাঠান। বুলগেরিয়ায় সীমাহীন দুর্নীতি ও গণমাধ্যমের স্বাধীনতার অভাবের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা হয় ওই চিঠিতে। একই সঙ্গে দুর্নীতির প্রতিবাদে প্রতিষ্ঠানগুলোর ভবন লক্ষ্য করে টমেটো নিক্ষেপের হুমকি দেন তিনি। দুর্নীতির প্রতিবাদে রাজধানী সোফিয়ায় পার্লামেন্ট ভবনে গত মঙ্গলবার একটি টমেটো নিক্ষেপের পর গ্রেপ্তার হন তিনি। অবশ্য এর আগে বেশ কয়েকবার কারাভোগ করেছেন কোলেভ। কোলেভ বলেন, ‘কীভাবে প্রতিবাদ করতে হয় তার একটি উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিলাম আমি। এটা প্রতিবাদের শুরু মাত্র।’ গতকাল শনিবার শত শত বিক্ষোভকারী পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ টমেটো নিক্ষেপ করেছে। কোলেভের দ্বারা অনুপ্রাণিত হয়ে গতকাল শত শত বিক্ষোভকারী দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে। তাদের মধ্যে কেউ কেউ টমেটো নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘রাজনৈতিক কপটতা বন্ধ কর’। অবশ্য বিক্ষোভকারীদের পার্লামেন্টের কাছে ঘেঁষতে দেয়নি বুলগেরিয়ার পুলিশ। তবে বিক্ষোভকারীরা তাদের দুর্নীতিবিরোধী প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সেপ্টেম্বরে প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, বুলগেরিয়ার মানুষ ২০১১ সালে প্রতি মাসে দেশটির সরকারি কর্মকর্তাদের এক লাখ ৫০ হাজার ইউরো করে ঘুষ দিয়েছে। সরকারের পদক্ষেপ সত্ত্বেও বুলগেরিয়ায় দুর্নীতির মাত্রা বেড়েই চলছে। দেশটির মানুষের জীবনযাত্রা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে। গত অক্টোবর মাসে দেশটিতে ১১ শতাংশ বেকারত্ব বেড়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন