পাকিস্তানের চারটি প্রদেশের কয়েকটি শহরে গতকাল বুধবার বিস্ফোরণ ও বিভিন্ন
লক্ষ্যবস্তুতে হামলার ঘটনায় বেসামরিক নাগরিকসহ ২৬ জন নিহত ও ৭৮ জন আহত
হয়েছে। আজ বৃহস্পতিবার ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।
মহররমের শোভাযাত্রা লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় রাওয়ালপিন্ডি ও করাচি শহরে। কোয়েটা ও খাইবার পাখতুনখাওয়া শহরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালানো হয়।
গতকাল মহররম উপলক্ষে রাওয়ালপিন্ডি ও করাচি শহরের শিয়া মুসলিমরা শোভাযাত্রা বের করলে তাতে হামলা চালানো হয়। রাওয়ালপিন্ডি শহরের ধোক সাইয়েদিয়ান এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটে। এ সময় আত্মঘাতী বোমা হামলাকারী একজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
করাচিতে পর পর দুই দফা বোমা বিস্ফোরণ ঘটে। ওই হামলায় দুজন নিহত হন। সাংবাদিক, পুলিশসহ আহত হন আরও ১২ জন।
কোয়েটা শহরে স্কুলভ্যানের নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে ওই নিরাপত্তা কর্মীসহ আরও তিন সেনা ও দুই বেসামরিক লোক নিহত হন। আহত হন ২৮ জন।
খাইবার পাখতুনখাওয়া শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি পুলিশ ভ্যানে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। ওই একই শহরের বান্নু এলাকায় একজন বন্দুকধারীর গুলিতে তিনজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও তিনজন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন