বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘দেশ মহাসংকটে উপনীত
হয়েছে। দেশের মানুষের সাংবিধানিক কোনো অধিকার নেই। সরকার সব অধিকার কেড়ে
নিয়েছে। এই সংকট থেকে উত্তরণে আরেকটি সংগ্রাম, প্রয়োজনে মুক্তিযুদ্ধ
দরকার। দেশের মানুষ আশা করে, তারেক রহমান সে সংগ্রামে নেতৃত্ব দেবেন।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিলে এম কে আনোয়ার এসব কথা বলেন।
এম কে আনোয়ার দাবি করেন, তারেকের নামে কোনো মামলা বা দুর্নীতির অভিযোগ ছিল না। কিন্তু মইনউদ্দিন-ফখরুদ্দীনের সরকার অন্যায়ভাবে তাঁর ওপর নির্যাতন করেছিল। বিএনপি ক্ষমতায় গেলে ওই সরকারের বিচার করবে বলে তিনি জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমান বিএনপিতে আসার পর ৬০ বছরের নেতৃত্বের শূন্যতা পূরণ হয়ে গিয়েছিল। এটি বুঝতে পেরে বিএনপিকে নেতৃত্বশূন্য করার জন্য তাঁকে গ্রেপ্তার করে তাঁর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই। কেউ এ ধরনের প্রমাণ দেখাতেও পারবে না।
দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেন, বগুড়াবাসী গতকাল তারেক রহমানকে ‘দেশনায়ক’ উপাধিতে ভূষিত করেছে। এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন