ব্রিসবেন টেস্টে অপরাজিত ২৫৯ রানের পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ২৩০ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। টানা দুটো দ্বি-শতকের পুরস্কার পেতে দেরি হয়নি মাইকেল ক্লার্কের। কুমার সাঙ্গাকারাকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
এর আগেও দুবার র্যাঙ্কিংয়ের শীর্ষারোহণ হয়েছিল ক্লার্কের। ২০০৯ সালের অ্যাশেজে টানা দুই টেস্টে শতক এবং এ বছরের শুরুতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অপরাজিত ৩২৯ ও ২১০ রানের দুটো চমৎকার ইনিংস টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে নিয়ে গিয়েছিল তাকে।
এ বছরটা এক কথায় অসাধারণ কাটছে এই ডানহাতি ব্যাটসম্যানের। ২০১২ সালে একটি ত্রি-শতক ও তিনটি দ্বি-শতক করেছেন ক্লার্ক। এক পঞ্জিকাবর্ষে এমন কীর্তি স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানও গড়তে পারেননি।
সাকিব আল হাসান ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে টেস্টে জ্যাক ক্যালিসের পেছনে থেকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের গর্বকে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন