কোনো ক্রেতা চাইলে তার সামনেই পণ্যের ফরমালিন পরীক্ষা করে দেখানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বুধবার এই অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।
এতে বলা হয়, আগ্রহী ক্রেতার সামনেই যাতে ফরমালিন ও অন্যান্য রাসায়নিক দ্রব্য পরীক্ষা করা যায়, সেজন্য বাজারে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে হবে।
সব সিটি কর্পোরেশনে এই নির্দেশনা বাস্তবায়ন করতে সময় দেয়া হয়েছে এক মাস। অন্য এলাকায়ও ধারাবাহিকভাবে এ আদেশ বাস্তবায়ন করতে হবে।
আদালতের আদেশে বলা হয়, “কেবল মানুষের ভোগের উপযোগী খাদ্যদ্রব্যই যেন দেশে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রের সব বন্দরে এসব রাসায়নিক পদার্থ পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে হবে।”
ফরমালিন ও অন্য রাসায়নিকযুক্ত খাদ্য আমদানি বন্ধের নির্দেশ দিয়ে আদালত বলেছে, এসব রাসায়নিকের ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সচেনতা সৃষ্টি করতে হবে। ১৫ দিনের মধ্যে শুরু করতে হবে প্রচারের কাজ।
বাণিজ্য সচিব, পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, মৎস্য সচিব, খাদ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও তথ্য সচিবকে এসব বিষয়ে এক মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।
খাদ্যে ফরমালিন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে বিবাদীদের কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।
ফরমালিন ও অন্য যে কোনো রাসায়নিক পদার্থ আমদানি, বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণে কেন বিবাদীদের নির্দেশনা দেওয়া হবে না এবং বাজারে বিক্রিত খাদ্যদ্রব্যে ফরমালিন ও রাসায়নিক পদার্থ নেই মর্মে নিশ্চিত করার নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চেয়েছে হাই কোর্ট।
চার সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিব, পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, মৎস্য সচিব, খাদ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই রুল বিচারাধীন থাকা অবস্থায় আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা কার্যকর হবে।
গত সোমবার এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন এই রিট আবেদন করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন এএম আমিন উদ্দিন, ইকবাল কবির লিটন ও মো. খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন