ঢাকার অদূরে সাভারে রোববার গভীর রাতে দুই বাড়িতে র্দুর্ধষ ডাকাতি হয়েছে।
ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দুই বাড়ির বাসিন্দারা দাবি করেন।
রোববার গভীর রাতে সাভার থানা রোড সংলগ্ন বি/১২/৭ তালবাগ মহল্লার ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার হোসেন আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন জানান, ডাকাতরা ঘরের আলমারী খুলে নগদ ২০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ৩৫ ভরি রূপা এবং প্রাইজবন্ডসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা নিজেদেরকে ‘র্যাব’ সদস্য বলে পরিচয় দেয়।
এ প্রসঙ্গে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করা হলে তা মামলা হিসাবে নথিভুক্ত করা হবে।
এদিকে একই রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার হোসেন আলীর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরিণধরায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন