নিজস্ব সংবাদদাতা
ডুমুরিয়া (খুলনা) : বটিয়াঘাটা উপজেলার পার-বটিয়াঘাটা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে
পড়–য়া এক স্কুল ছাত্রী
(১৬) প্রেমিকের সাথে গত মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার কাঞ্চননগর এলাকায় বেড়াতে
এসে গনধর্ষনের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় যশোবন্তো ও মৃন্ময় নামের দুই যুককে আটক করেছে।
ডুমুরিয়া (খুলনা) : বটিয়াঘাটা উপজেলার পার-বটিয়াঘাটা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে
পড়–য়া এক স্কুল ছাত্রী
(১৬) প্রেমিকের সাথে গত মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার কাঞ্চননগর এলাকায় বেড়াতে
এসে গনধর্ষনের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় যশোবন্তো ও মৃন্ময় নামের দুই যুককে আটক করেছে।
পুলিশ ও ভূক্তভোগী জানান, উপজেলার বটিয়াঘাটা মাইটমার গ্রামের স্বামী পরিত্যাক্তা নিলা
রায়ের কন্যা গত মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি আসার পথে প্রেমিক যশোবন্ত সরকার (২০)
ও তার বন্ধু মৃন্ময় সরকারকে সাথে নিয়ে মাইলমারা খেয়া পার হয়ে ডুমুরিয়ার কাঞ্চন নগর এলাকায় ওয়াবদার
রাস্তা নিয়ে ঘুরে একটি ঘেরের বাসায় বসে গল্প করছিল। এ সময় বাসায় তিনজনে কথা বলার একপর্যায়ে এলাকার ৪ যুবক এসে তাদেরকে
ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ওই যুবকরা যশোবন্ত ও মৃন্ময়কে ঘেরের
বাসা থেকে করে অন্যত্রে আটকিয়ে রাখে। পরে ওই যুবকরা মেয়েটিকে চোখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। এ সময় ঘেরের বাসার পাশ থেকে এক ব্যক্তি যাওয়ার
সময় মেয়েটি চিৎকার দেয়। ওই লোকটি ঘেরের বাসায় আসার সাথে সাথে লম্পটরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী কাছে বিষয়টি জানাজানি হলে দুই
যুবক সহ মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় চৌকিদার পঙ্কজ রায়ের কাছে রাখা হয়। গতকাল বুধবার সকালে থানা পুলিশ খবর পেয়ে কাঞ্চননগর এলাকা থেকে
মেয়েটিকে উদ্ধার সহ ২ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। মেয়ের মামা বিকাশ রায় জানান পিতৃহারা ওই মেয়েটিকে আমরা কোলেপিটে করে মানুষ
করেছি। গত ৭ মাস আগে বটিয়াঘাটা
এলাকার সুবোল রায়ের পুত্র সমারেশের সাথে বিয়ে দেই । বিয়ের পর গত ২৬দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে
মনোমালিন্যের কারণে মেয়েটি আমাদের এখানে চলে এস নিয়মিত স্কুল করছে। ডুমুরিয়া পুলিশের এস,আই তাপস সরকার জানান-মেয়ের
মামা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন