ডুমুরিয়া (খুলনা)ডুমুরিয়া থানার চুকনগর নন্দীবাড়িতে ডাকাতি মামলার আসামী মাদারীপুর রাজৈর থানা এলাকায় ডাকাতি করার প্রস্তুতি কালে জনতার হাতে ৫ ডাকাত সদস্য আটক হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশ জানান-গত ২৯ জুন ডুমুরিয়ার চুকনগর এলাকার ব্যবসায়ী কৃষ্ণনন্দির
বাড়িতে এক দল ডাকাত রাতে সশস্ত্র ভাবে ডাকতি হয়। ঘটনার পর থানায় একটি ডাকাতি মামলা হয়। এর পর ডাকাতদল ২৪ জুলাই মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ডাকাতি
করার প্রস্তুতি কালে এলাকাবাসী হাতে নাতে ডাকাত দলের সদস্য খুলনার ডুমুরিয়া থানার চাকুন্দিয়া
গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে শফিকুল ওরফে হাবিবুর(৩৫). সাতীরা জেলার সুলতানপুর
গ্রামের মনির সরদারের পুুত্র রফিকুল ইসলাম ওরফে মোয়াজ্জেম ওরফে নজরুল(৩৬) একই জেলার
কুচপুকুর গ্রামের আকবার সরদারের পুত্র হাবিবুর রহমন ওরফে রাজু, (২৮) যশোর জেলার মোাবারককাঠি
গ্রামের ইউছুপ শেখের পুত্র নুরুজ্জামান শেখ(৩৭) ও
মির্জা নগর গ্রামের জাকাত খার ছেলে মমিন খাকে(৩৫) আটক করে পুলিশের কাছে সোপার্দ করে। ডুমুরিয়া থানার ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা
এস আই নিশিকান্ত জানান আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে খুলনা জেলা সহ বাংলাদেশের
বিভিন্ন জেলায় ডাকাতি খুন, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, ও চোরা চালানির মমলা রয়েছে। রাজৈর থানা এলাকায় সশস্ত্র অবস্থায় ধরা পড়ে। ডুমুরিয়া থানার ডাকাতি মামলার তাদেরকে একদিনের
রিমান্ড শেষে গতকাল বুধবার তাদেরকে কোর্টে
প্রেরন করা হয়।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন