যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে দুই দিন পুলিশ হেফজতে
জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। কাকরাইল থেকে গ্রেফতারের পর
তাকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ।
এর আগে বুধবার বারোটার দিকে কাকরাইল মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার পল্টন এলাকায় পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিপুল সংখ্যক নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পেড়েন। তার ভিতর আলালও ছিলেন।
আজ সকালে বেলা ১২টার দিকে আলাল কয়েকজন আইনজীবী নিয়ে কার্যালয় থেকে বের হলে পুলিশ তাকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাকরাইল মোড় থেকে তাকে গ্রেফতার করে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুধবার বেলা সোয়া ১২টার দিকে কাকরাইল এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়েছে।
তাকে মিন্টু রোডে ডিবি অফিসে রাখা হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন