রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় ছাত্র
শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর
বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন মঙ্গলবার রাতে মতিহার থানায় এ মামলা দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।তবে গতকাল বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিও ক্লিপ এ অস্র হাতে ছাত্রলীগের কিছু নেতাকে পুলিশ পাহারায় মহড়া দিতে দেখা গেছে।
এদিকে মঙ্গলবার ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, ধরমপুর ও মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।তবে

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন