
শেখ সারাফাত হুসাইন, খুলনা:: ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের ঝালতলা নামক গ্রামে সমরেশ মন্ডল ও তার সহযোগীরা মহানবী হযরত মোহাম্মাদ(সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা কর বক্তব্য দেয়ার ঘটনায় বুধবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবীন সমাজ সেবক মতিয়ার রহমান মৌলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্যদেন শাহাজাহান শেখ,রোকন মৌলঙ্গী, আব্দুল্লাহ গাজী, মেহের আলী গাজী, আ: ছালাম গাজী, আলম গাজী, রেজাউল করিম মৌলঙ্গী, মাষ্টার কামরুজ্জামান রিপন, আজহারুল ইসলাম মৌলঙ্গী, রাসেল শেখ, আ: সাত্তার, মমিন গাজী, মোজাম মোড়ল প্রমুখ। সভায় বক্তাগণ অভিযোগ করে বলেন গত ১৯অক্টোবর বিকেলে ঝালতলা গ্রামের জনৈক নিত্য মন্ডলের চায়ের দোকানে চা পান করার সময় ওই এলকার সমরেশ মন্ডল মহাদেব গাইন, অমর সরদার, মানিক মন্ডল, সঞ্জয় সরদার সহ আরো কয়েকজন দোকানে উপস্থিত শাহাজাহান শেখ মেহের আলী গাজীসহ আরো কয়েকজনের সামনে সম্প্রতি আমেরিকায় মহানবী (সা:) কে নিয়ে ব্যাঙ্গাত্মক চলচিত্র নির্মানের বিষয়ে শরাফপুর সহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ বিষয়ক আলোচনার এক পর্যায়ে সমরেশ ও তার সহযোগীরা বলেন “নবী সাহেবের নূর হারিয়েছে মক্কায় খুঁজে পাওয়া যাচ্ছে বারোআড়িয়া হাটে”। এমন কটুক্তির পর বিষয়টি নিয়ে উপস্থিত সাধারন মানুষ প্রতিবাদ জানিয়ে কটুক্তির জন্য মা চাইতে বলে। কিন্তু অপরাধীরা মা না চেয়ে উপরোন্ত নানা বিধ হুমকি ধামকি দেয় । এক পর্যায়ে এলাকাবাসী বিষয়টি স্থানীয় শরাফপুর পুলিশ ক্যাম্পে জানালে ক্যাম্প ইনচার্জ বিলায়েত হোসেন ঘটনাস্থলে যেয়ে বিষয়টি মিমাংশা করে নেওয়ার জন্য সমরেশ ও তার সহযোগীদের বললেও তারা অদ্যাবধি কর্নপাত করেননি। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বিষয়টি নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন