প্রতিবছরের মতো এবারও ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রায় আড়াই শ বছরের পুরোনো এ মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার ১৮৫তম জামাত।
কাল শনিবার সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ইতিমধ্যে মাঠের সংস্কারের কাজ শেষ হয়েছে।
ঈদের নামাজ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা। মাঠের বিভিন্ন প্রবেশপথে থাকছে ক্লোজসার্কিট ক্যামেরা। ঈদগাহের প্রতিটি প্রবেশপথে থাকবে র্যাব-পুলিশের নিরাপত্তা চৌকি। নামাজ শুরুর আগে পুরো মাঠে তল্লাশি করা হবে।
১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহের জন্য জমি ওয়াকফ করেন ঈশা খাঁর বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁন। এরও ২০০ বছর আগে থেকে শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। বাসস।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন